document.write(' খুলনার তেরখাদা উপজেলার সেনের বাজার এলাকায় এক চাল ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাবার সময়, গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে চাল ব্যবসায়ী অশোক কুমার খুলনায় আসার পথে চার ছিনতাইকারী দুটি মোটরসাইকেলে কোরে সেনের বাজার এলাকায় তাকে ঘেরাও কোরে ফাঁকা গুলি ছুঁড়ে ২লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় অশোক কুমারের চিৎকারে এলাকাবাসী ধাওয়া করে মোকামপুর বাজারে চার ছিনতাইকারীকে আটক করে। এ সময় ছিনতাইকারীরা ৬ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যাবার চেষ্টা কালে একজন গুলিবিদ্ধ হয়। পরে উত্তেজিত জনতা চার ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গুরুতর অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎ সাধীন অবস্থায় ২ ছিনতাইকারী মারা যায়। অপর দুই ছিনতাইকারীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে');